ভয়াবহ আগুন হাওড়ায়
দি নিউজ লায়ন ; বৃহস্পতিবার ভোররাতে ভয়াবহ আগুন লাগে হাওড়া ফায়ার সার্ভিস স্টেশনের কাছেই জি টি রোডের উপর একটি পাখার গোডাউনে । দমকলের ৯টি ইঞ্জিন প্রায় ঘন্টা পাঁচেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এখন শেষ মুহুর্তের আগুন নেভানোর কাজ চলছে বলে দমকল সূত্রে জানা গেছে। এদিন ভোর ৪-২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এম এজেন্সি নামের ওই সংস্থায় বিভিন্ন ধরনের পাখার গোডাউন ছিল। আগুনে সবই ভস্মীভূত হয়। তবে হতাহতের খবর নেই।

Post a Comment